বাংলাদেশ ০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

ইসলামকে রাজনৈতিক ফায়দার হাতিয়ার বানাতে চায় একদল: সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / 110

ছবি: সালাউদ্দিন আহমেদ

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে রাজনীতিতে ফায়দা হাসিলের চেষ্টা করছে। এ ধরনের অপরাজনৈতিক সংস্কৃতি দূর করতে হলে সৎ ও আদর্শভিত্তিক রাজনীতি প্রয়োজন।

শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‘আজমতে সাহাবা’ শীর্ষক মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশে নির্বাচনের আগে ইসলাম ও বিভিন্ন তরিকা ব্যবহার করে রাজনীতির ফায়দা তোলার প্রবণতা নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে তা আরও বেড়েছে। একটি দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করছে এবং ইসলামের প্রকৃত ভাবমূর্তি নষ্ট করছে।”

তিনি বলেন, “বাংলাদেশের ৯০ থেকে ৯২ শতাংশ মানুষ মুসলমান। আমরা মদিনার ইসলামের অনুসারী, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে বিশ্বাসী। এখানে মওদুদী ইসলামের কোনো স্থান নেই। যারা ফিতনা ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করতে চায়, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।”

বিএনপির এ নেতা আরও বলেন, “আওয়ামী লীগ সরকার ইসলাম ও আলেমবিদ্বেষী রাজনীতি করেছে। মুসলমানদের অবমাননা করেছে। সেই ফ্যাসিবাদী রাজনীতির পরিণতি আজ সবাই দেখছে। এখন সময় এসেছে আদর্শিক ও ইতিবাচক রাজনীতির চর্চার মাধ্যমে অপরাজনৈতিক সংস্কৃতি বিলুপ্ত করার।”

তিনি আহ্বান জানান, “আমরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব—যেখানে থাকবে আদর্শভিত্তিক রাজনীতি, নৈতিকতা এবং ন্যায়ের চর্চা। তবেই দেশ থেকে অপরাজনীতি বিদায় নেবে।”

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

ইসলামকে রাজনৈতিক ফায়দার হাতিয়ার বানাতে চায় একদল: সালাহউদ্দিন

আপডেট সময় : ০৯:৩১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫