বাংলাদেশ ০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

এবার বিএনপিকে ধন্যবাদ জানালেন সারজিস

স্টাফ রিপোর্টার ইনসাফ বিশ্ব
  • আপডেট সময় : ১১:০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 132

ছবি: ইনসাফ বিশ্ব

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে তিনি বিএনপির নেওয়া উদ্যোগের প্রশংসা করে লিখেছেন, “তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই। বিএনপিকে ধন্যবাদ এমন একটি উদ্যোগ গ্রহণের জন্য।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত উত্তরের মানুষ এখন ক্ষোভে ফুঁসে উঠেছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা মশাল প্রজ্জ্বলন করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় “জাগো বাহে, তিস্তা বাঁচাই” কর্মসূচির দ্বিতীয় দফায় লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা ও রংপুরের ১১টি স্থানে একযোগে মশাল প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়।

লালমনিরহাট জেলার তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চর পয়েন্টে এ কর্মসূচির উদ্বোধন করেন তিস্তা নদী রক্ষা কমিটির প্রধান সমন্বয়কারী ও বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

উত্তরাঞ্চলের মানুষ বিশ্বাস করছে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে কৃষি, জীবিকা ও পরিবেশ আবারও প্রাণ ফিরে পাবে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

এবার বিএনপিকে ধন্যবাদ জানালেন সারজিস

আপডেট সময় : ১১:০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫