বাংলাদেশ ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষায় বিচার চাইলেন এনসিপি নেতা

হাসিনার আমলের গুম-খুনে জড়িত সেনাদের বিচার দাবি সারজিসের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / 105

ছবি: সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনার আমলে সংঘটিত গুম, খুন ও নির্যাতনের ঘটনায় জড়িত সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে হবে।

শনিবার রাতে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্কে জুলাই স্মৃতি স্তম্ভে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ দাবি জানান।

সারজিস বলেন, “আমরা সেনাবাহিনীকে শ্রদ্ধার জায়গায় রাখি। কিন্তু যারা হাসিনার শাসনামলে গুম, খুন ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিচার না হলে সেনাবাহিনীর ভাবমূর্তি চিরকাল কলঙ্কিত থাকবে।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের প্রতি আস্থা রেখে আমরা আশা করি, ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে।

জুলাই সনদ নিয়ে সারজিস আলম বলেন, “এক-দুই দিন দেরি কোনো বিষয় নয়। গুরুত্বপূর্ণ হলো এর সঠিক বাস্তবায়ন। জনগণের দেওয়া এই সনদ যেন আইনি কাঠামোর মধ্যে বাস্তবায়িত হয়, সেটাই আমাদের লক্ষ্য।”

এর আগে চাঁদাবাজি, মাদক ও দখলদারত্ববিরোধী পদযাত্রার উদ্বোধন করেন তিনি। পঞ্চগড় সুগার মিল এলাকা থেকে শুরু হওয়া এই পদযাত্রা বিভিন্ন ইউনিয়ন অতিক্রম করে বাংলাবান্ধার সিপাইপাড়া বাজারে গিয়ে শেষ হয়। পথে অনুষ্ঠিত দুইটি পথসভায় দুর্নীতিবিরোধী স্লোগান দিয়ে জনগণকে সচেতন হতে আহ্বান জানান সারজিস।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষায় বিচার চাইলেন এনসিপি নেতা

হাসিনার আমলের গুম-খুনে জড়িত সেনাদের বিচার দাবি সারজিসের

আপডেট সময় : ০৪:১৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫