বাংলাদেশ ০৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

তুরস্ক থেকে রওনা দেবেন আজ সন্ধ্যায়, প্রধান উপদেষ্টার ধন্যবাদ এরদোয়ানকে

আগামীকাল ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম

ইনসাফ বিশ্ব ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 148

ছবি: দেশে ফিরছেন শহিদুল আলম

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম অবশেষে দেশে ফিরছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে, তিনি আগামীকাল শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন।

শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে তিনি তুর্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানিয়েছেন, শহিদুল আলমের ঢাকাগামী ফ্লাইট আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল থেকে রওনা হবে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

মানবাধিকার ও ফ্রি ফিলিস্তিন আন্দোলনে সক্রিয় এই আলোকচিত্রীকে ঘিরে তার অনুরাগীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে তার নিরাপদ প্রত্যাবর্তন কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

তুরস্ক থেকে রওনা দেবেন আজ সন্ধ্যায়, প্রধান উপদেষ্টার ধন্যবাদ এরদোয়ানকে

আগামীকাল ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম

আপডেট সময় : ০৯:৩১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫