বাংলাদেশ ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

প্রজ্ঞাপন দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের হস্তক্ষেপ, বিশৃঙ্খল পরিস্থিতিতে স্থবির হয়ে পড়ে যান চলাচল

শিক্ষক আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড, উত্তপ্ত প্রেসক্লাব এলাকা

স্টাফ রিপোর্টার ইনসাফ বিশ্ব
  • আপডেট সময় : ০৩:৩৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / 125

ছবি: সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে রোববার দুপুরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সকাল থেকে অবস্থান কর্মসূচি চললেও দুপুর পৌনে দুইটার দিকে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষকদের সরিয়ে দেয়।

শিক্ষকরা বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে বাধ্য হন। একপর্যায়ে তাদের কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয় পুলিশ। এতে প্রেসক্লাব ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ২০ শতাংশ বাড়ি ভাড়া, দেড় হাজার টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রজ্ঞাপন জারির দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এই কর্মসূচি পালন করে।

সকাল ১০টার পর সারা দেশ থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষক জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। এতে সচিবালয় ও মেট্রোরেলের আশপাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

জোটের মহাসচিব দেলাওয়ার হোসেন আজিজী জানান, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতির ঘোষণাও দেওয়া হতে পারে।

সূত্র জানায়, ১৩ আগস্টের শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছিলেন বাড়ি ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বৃদ্ধির। কিন্তু দুই মাসেও তা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকরা ক্ষুব্ধ।

৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় নতুন প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়, যাতে ২০ শতাংশ বাড়ি ভাড়া, ৭৫ শতাংশ উৎসব ভাতা ও ১ হাজার টাকা চিকিৎসা ভাতা প্রস্তাব করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

প্রজ্ঞাপন দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের হস্তক্ষেপ, বিশৃঙ্খল পরিস্থিতিতে স্থবির হয়ে পড়ে যান চলাচল

শিক্ষক আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড, উত্তপ্ত প্রেসক্লাব এলাকা

আপডেট সময় : ০৩:৩৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫