মিত্রের ওপর কেন চটলেন ট্রাম্প?
- আপডেট সময় : ১২:৩৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / 19
আন্তর্জাতিক রাজনীতিতে দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত ডোনাল্ড ট্রাম্প ও জর্জিয়া মেলোনির সম্পর্কে বড় ধরনের ফাটল ধরেছে। ইরান ইস্যুতে ইতালির প্রধানমন্ত্রীর অবস্থান নিয়ে সরাসরি তোপ দেগেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, মেলোনির সাহসের অভাবেই ইতালি ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারছে না।
মর্মাহত ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি
ইতালীয় সংবাদপত্র কোরিয়েরে ডেলা সেরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মেলোনির আচরণে তিনি গভীরভাবে মর্মাহত। বিশেষ করে ইরানের তেল সম্পদ আহরণ এবং পারমাণবিক ইস্যুতে ইতালির নিষ্ক্রিয়তা তাকে ক্ষুব্ধ করেছে। ট্রাম্পের মতে, ইরান যদি পারমাণবিক অস্ত্র পায়, তবে তা ইতালির নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। এমনকি তিনি দাবি করেন, সুযোগ পেলে ইরান অল্প সময়ের মধ্যেই ইতালিকে বিপদে ফেলতে পারে।
উত্তেজনার নেপথ্য কারণ
সম্প্রতি ইসরায়েলের সাথে প্রতিরক্ষা চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় মেলোনির সরকার, যা ট্রাম্পের পছন্দ হয়নি। এছাড়া পোপের বিষয়ে ট্রাম্পের নেতিবাচক মন্তব্যের সমালোচনা করেছিলেন মেলোনি। এই পাল্টাপাল্টি অবস্থানের কারণেই মূলত ট্রাম্প মেলোনিকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, দুই নেতার এই বাকযুদ্ধ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে।























