বাংলাদেশ ০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

ইলহান ওমরকে ‘দেশ ছাড়তে’ বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / 103

ছবি: সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান ইলহান ওমরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সোমালি বংশোদ্ভূত এই নারী রাজনীতিকের ‘দেশে ফিরে যাওয়া উচিত’।

শনিবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম পলিটিকো এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে লিখেছেন, “She should go back!” — যা তার প্রেসিডেন্ট থাকাকালীন সময়ের পুরোনো বক্তব্যের পুনরাবৃত্তি।

পোস্টের সঙ্গে তিনি একটি ভিডিও শেয়ার করেন, যেখানে ইলহান ওমরকে এক জনসমাবেশে বক্তব্য দিতে দেখা যায়। যদিও ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা নিশ্চিত নয়, তবে এটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে ডানপন্থী সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়েছে।

ইলহান ওমর সোমালিয়ায় জন্মগ্রহণ করেন। মাত্র আট বছর বয়সে গৃহযুদ্ধ থেকে পালিয়ে তিনি পরিবারের সঙ্গে কেনিয়ার একটি শরণার্থী শিবিরে আশ্রয় নেন এবং চার বছর পর ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে আসেন। ২০০০ সালে তিনি মার্কিন নাগরিকত্ব লাভ করেন।

ট্রাম্পের সমর্থক “মেক আমেরিকা গ্রেট এগেইন (MAGA)” আন্দোলনের কর্মীরা, বিশেষ করে লরা লুমারসহ অনেকে, দ্রুতই ট্রাম্পের পোস্টটি নিজেদের মাধ্যমে ছড়িয়ে দেন।

এর আগেও ট্রাম্প একাধিকবার ইলহান ওমরকে নিয়ে এমন মন্তব্য করেছেন। গত সেপ্টেম্বর মাসে হোয়াইট হাউসের এক বৈঠকে তিনি সোমালিয়ার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “হয়তো তুমি তাকে ফেরত নিতে চাও?” — যার উত্তরে প্রধানমন্ত্রী নাকি বলেছিলেন, “আমি তাকে চাই না।”

২০২০ সালের নির্বাচনের সময়ও ট্রাম্প বলেছিলেন, “তিনি আমাদের শেখাচ্ছেন কিভাবে দেশ চালাতে হবে।”

ওমরের দপ্তর এই ইস্যুতে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে শুক্রবার এক রেডিও সাক্ষাৎকারে ইলহান ওমর বলেন, “আমি জানি না তারা কীভাবে আমার নাগরিকত্ব কেড়ে নিয়ে আমাকে দেশ থেকে বের করবে। তবে আমি ভীত নই। আমি আর সেই ছোট মেয়ে নই যে যুদ্ধ থেকে পালিয়েছিল। এখন আমি একজন মা, একজন মার্কিন নাগরিক। আমি চাইলে যেকোনো জায়গায় থাকতে পারি।”

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

ইলহান ওমরকে ‘দেশ ছাড়তে’ বললেন ট্রাম্প

আপডেট সময় : ০৯:২২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫