বাংলাদেশ ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

পারমাণবিক তাস: মস্কোর চালে ওয়াশিংটনের ‘না’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 10

ছবি: ইনসাফ বিশ্ব প্রতীকী

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পারমাণবিক উত্তেজনা প্রশমনে রাশিয়ার দেওয়া একটি বড় প্রস্তাব ফিরিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরো মজুত রুশ ভূখণ্ডে সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা ক্রেমলিন করেছিল, ওয়াশিংটনের আপত্তিতে তা ভেস্তে গেছে। আলজাজিরার বরাতে ক্রেমলিন এই তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়ার প্রস্তাব ও ক্রেমলিনের বক্তব্য

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, সংঘাত এড়াতে এবং পরিস্থিতি স্থিতিশীল করতে রাশিয়া ইরানের ইউরেনিয়ামের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল। রুশ বার্তা সংস্থা আরআইএ-কে তিনি বলেন, “এটি একটি কার্যকর সমাধান হতে পারত। কিন্তু দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র এই উদ্যোগে সায় দেয়নি।”

পুরানো প্রস্তাবের পুনরাবৃত্তি

উল্লেখ্য যে, গত বছরের জুন মাসেও রাশিয়া একই ধরনের প্রস্তাব দিয়েছিল, যা তখন আলোর মুখ দেখেনি। রয়টার্সের তথ্যমতে, চলতি সপ্তাহে মস্কো পুনরায় বিষয়টি উত্থাপন করলে আবারও তা প্রত্যাখ্যাত হয়। তবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো এই সমাধানে আগ্রহী এবং সংশ্লিষ্ট পক্ষগুলো চাইলে বিষয়টি নিয়ে আবারও আলোচনার পথ খোলা রেখেছেন।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

পারমাণবিক তাস: মস্কোর চালে ওয়াশিংটনের ‘না’

আপডেট সময় : ০৮:৫৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬