বাংলাদেশ ০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

ইসরায়েলি হামলার জবাবে ‘সর্বোচ্চ সামর্থ্যের’ হুঁশিয়ারি দিলো ইরান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • / 225

ছবি: ইনসাফ বিশ্ব সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই জানিয়েছেন, ইসরায়েলি হামলার জবাব দিতে ইরান তাদের সামর্থ্যের সবটুকু প্রয়োগ করবে। এদিকে, গাজায় ইসরায়েলি আক্রমণের ফলে নিহতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে। পাশাপাশি ইসরায়েলি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

গত শনিবার দিবাগত রাতে ইসরায়েলি বাহিনী ইরানে বেশ কয়েকটি হামলা চালায়। শুরুতে তেহরান এ হামলাকে গুরুতর হিসেবে দেখেনি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, তাদের লক্ষ্য পূরণ হয়েছে। ইরানের রাডার ব্যবস্থায় ক্ষতি এবং আকাশ প্রতিরক্ষা বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন বলে জানায় তেহরান। ইরানি সংবাদমাধ্যম অনুযায়ী, হামলায় একজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন।

টেলিভিশনে সম্প্রচারিত এক সাপ্তাহিক ব্রিফিংয়ে ইসমাইল বাগেই বলেন, ইসরায়েলের প্রতি সুনির্দিষ্ট এবং কার্যকর জবাব দেওয়ার জন্য ইরান তার সক্ষমতার সব উপায় ব্যবহার করবে। ইরানের প্রতিক্রিয়া ইসরায়েলের আক্রমণের মাত্রার ওপর নির্ভর করবে, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

এর আগে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইসরায়েলে কী ধরনের হামলা চালানো হবে, তা ইরানি কর্মকর্তারাই ঠিক করবেন। হামলাকে ছোট করে বা অতিরঞ্জিত করে দেখার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস বাহিনীর প্রধান হুসেইন সালামি সতর্ক করেছেন যে ইসরায়েলকে ‘তিক্ত পরিণতি’ ভোগ করতে হবে।

গাজায় ৪৩ হাজারের বেশি মানুষ নিহত

গাজার উত্তরাঞ্চল অবরুদ্ধ করে ইসরায়েলি বাহিনী গত তিন সপ্তাহ ধরে অভিযান চালিয়ে আসছে, যাতে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ সংঘর্ষে এ পর্যন্ত ৪৩ হাজার ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১ হাজার ১১০ জন।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, যার শর্ত হিসেবে চার বন্দি ইসরায়েলির মুক্তির বিনিময়ে কিছু ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

লেবাননে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘর্ষ

অন্যদিকে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। ইসরায়েলের বিমান হামলার জবাবে রকেট ছুড়ছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর উপস্থিতিতে সংঘর্ষ বাড়ছে। এ অবস্থায় লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টায়র থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

ইসরায়েলি হামলার জবাবে ‘সর্বোচ্চ সামর্থ্যের’ হুঁশিয়ারি দিলো ইরান

আপডেট সময় : ০৬:৫১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪