বাংলাদেশ ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

দিনাজপুরে বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ১৪

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • / 290
Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশে উল্টে পড়ার ঘটনায় এক যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৪ জন। শুক্রবার (২৫ অক্টোবর) ভোর রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভিমলপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে দু’জনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নওশিন পরিবহনের বাসটি ভিমলপুর মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম খন্দকার মহিব্বুল ঘটনাটি নিশ্চিত করে বলেন, “স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রমে সহায়তা করেছেন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং তার লাশ সুরতহাল প্রতিবেদন শেষে মর্গে পাঠানো হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

দিনাজপুরে বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ১৪

আপডেট সময় : ০৩:১৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪