বাংলাদেশ ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

নাচোলে নতুন ওসি সুকোমল: অপরাধীদের ত্রাস, জনতার স্বস্তি

ইনসাফ বিশ্ব ডেক্স
  • আপডেট সময় : ০১:০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 74

ছবি

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশিং সেবায় এক আস্থার নাম সুকোমল চন্দ্র দেবনাথ। সম্প্রতি তিনি নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার এই যোগদান নাচোল উপজেলাবাসীর মনে স্বস্তি ফিরিয়ে আনলেও অপরাধী মহলে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

সুকোমল চন্দ্র দেবনাথ এর আগেও সদর মডেল থানায় তদন্ত কর্মকর্তা হিসেবে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। সাহসিকতা ও তীক্ষ্ণ মেধার মাধ্যমে তিনি বহু জটিল মামলার রহস্য উন্মোচন করে সুনাম কুড়িয়েছেন। অপরাধ দমনে তার ‘জিরো টলারেন্স’ নীতি তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে।

দায়িত্ব গ্রহণের পর ওসি সুকোমল চন্দ্র দেবনাথ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অপরাধী যেই হোক তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তার প্রধান লক্ষ্য নাচোলকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা।

পেশাগত জীবনে কঠোর হলেও ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত বিনয়ী ও মানবিক। থানায় আসা সেবাপ্রার্থীদের দ্রুত সমস্যা সমাধান এবং সহযোগিতামূলক আচরণের জন্য তিনি ইতিমধ্যে প্রশংসিত হয়েছেন। স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, তার বলিষ্ঠ নেতৃত্বে নাচোলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হবে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

নাচোলে নতুন ওসি সুকোমল: অপরাধীদের ত্রাস, জনতার স্বস্তি

আপডেট সময় : ০১:০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬