বাংলাদেশ ০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক

স্টাফ রিপোর্টার ইনসাফ বিশ্ব
  • আপডেট সময় : ০৮:১৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • / 228
Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রপতির পদত্যাগের দাবি যখন ক্রমশ জোরদার হচ্ছে, ঠিক সেই সময়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দপ্তরে প্রায় ৪০ মিনিটের এই বৈঠক অনুষ্ঠিত হয়, যা সুপ্রিম কোর্টের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

বৈঠক সূত্রে জানা যায়, আলোচনার প্রধান বিষয় ছিল রাষ্ট্রপতির পদত্যাগ এবং সম্ভাব্য পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন। এছাড়াও, রাষ্ট্রপতির পদত্যাগের পর অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে প্রধান বিচারপতি আইজিপি, র‍্যাবের ডিজি এবং ডিএমপি কমিশনারের সঙ্গেও একটি বৈঠক করেন।

এর আগে, গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেওয়া হয়েছিল। আপিল বিভাগের ৭ জন বিচারপতি অন্তর্বর্তী সরকারের পক্ষে মতামত প্রদান করেন এবং স্পেশাল রেফারেন্স পাঠানোর পরেই উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করানো হয়।বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি যখন আরও শক্তিশালী হচ্ছে, তখন সিনিয়র আইনজীবীরা মনে করছেন, অন্তর্বর্তী সরকার এই বিষয়টি নিয়ে আবারও সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারে। এমন পরিস্থিতিতে প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক

আপডেট সময় : ০৮:১৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪