বাংলাদেশ ০৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারির ব্রিফিং:

প্রেসিডেন্ট সরানোর উদ্যোগ নেয়নি সরকার

স্টাফ রিপোর্টার ইনসাফ বিশ্ব
  • আপডেট সময় : ১২:০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • / 228
Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তীকালীন সরকার এখনো প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিনকে পদ থেকে সরানোর কোনো পদক্ষেপ নেয়নি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

প্রেসিডেন্টের বিরুদ্ধে ‘মিথ্যাচার’ করার অভিযোগ তুলে আইন উপদেষ্টা আসিফ নজরুল যে মন্তব্য করেছেন, তা নিয়ে প্রশ্ন করা হলে অপূর্ব জাহাঙ্গীর বলেন, আইন উপদেষ্টার মতামতের সঙ্গে সরকার একমত পোষণ করে। তিনি আরও বলেন, এই বক্তব্য আসিফ নজরুলের ব্যক্তিগত মত নয়, বরং পুরো উপদেষ্টা পরিষদের যৌথ অবস্থান।

এ সময় প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এক প্রশ্নের জবাবে বলেন, প্রতিটি নাগরিকের নিজেদের মত প্রকাশের অধিকার আছে। দীর্ঘদিনের অপশাসন ও অনিয়মের ফলে জনগণের মধ্যে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে, তা যৌক্তিক। সরকার জনগণের সকল যৌক্তিক দাবি গুরুত্ব দিয়ে শুনছে এবং পর্যালোচনা করছে। তিনি আরও জানান, এই বিষয়ে আলটিমেটাম দেওয়া হয়েছে, যা সরকারের প্রতিশ্রুতি বহন করে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারির ব্রিফিং:

প্রেসিডেন্ট সরানোর উদ্যোগ নেয়নি সরকার

আপডেট সময় : ১২:০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪