বাংলাদেশ ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

ফরিদপুরে ছাত্র আন্দোলনে হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

সদরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • / 232
Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে ফরিদপুরের সদরপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে শনিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার চরাঞ্চল চরমানাইর ও চর নাছিরপুর ইউনিয়নে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি চরমানাইর ইউনিয়নের শিমুল বাজার থেকে শুরু হয় এবং এরপর মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল কালাম গাজী, বজলুর রশিদ, অ্যাডভোকেট মাহাবুবুর রহমান দুলাল, হাফিজুর রহমান সুমন, বিপ্লব বেপারী, নজরুল কবির, জাওয়াদ মোল্যা, অনিক শেখ, জসীমউদ্দিন মৃধা ও আহমেদ হাওলাদারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। থানায় মামলাও দায়ের হয়েছে, তবে এখনো হত্যাকারীদের গ্রেফতার করা হয়নি। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।

কর্মসূচির শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

ফরিদপুরে ছাত্র আন্দোলনে হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট সময় : ১১:৪৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪