বাংলাদেশ ১২:০৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

গণতন্ত্র, স্বচ্ছতা ও সংস্কারের প্রতি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘে ড. মুহাম্মদ ইউনূস: বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২০:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 153

ছবি: প্রধান উপদেষ্টা

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না। তিনি বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে নাগরিকবান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে।”

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণকালে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস আরও জানান, আগামীতে জনগণের ভোটে যে দলই ক্ষমতায় আসুক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে কোনো বাধা তৈরি হবে না। দলমত নির্বিশেষে গড়ে ওঠা ঐকমত্যই দেশের গণতন্ত্রকে টেকসই করবে।

তিনি জোর দিয়ে বলেন, জনগণের আত্মত্যাগে অর্জিত ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের প্রক্রিয়া আর কোনো শক্তিই বাধাগ্রস্ত করতে পারবে না।

অন্তর্বর্তী সরকারের লক্ষ্য প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, “ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি অন্তর্বর্তী রাষ্ট্র কাঠামো গড়ে তোলা আমাদের উদ্দেশ্য। এখানে কোনো স্বৈরশাসনের পুনরাবির্ভাব ঘটবে না। রাষ্ট্র ও জনগণের রক্ষকরা ভক্ষকে পরিণত হতে পারবে না।”

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার ওপর জোর দিয়ে তিনি বলেন, জনগণের টাকা জনগণকেই ফিরিয়ে দিতে হবে।

এছাড়া তার ভাষণে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকটও গুরুত্ব সহকারে তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

গণতন্ত্র, স্বচ্ছতা ও সংস্কারের প্রতি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘে ড. মুহাম্মদ ইউনূস: বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না

আপডেট সময় : ০৭:২০:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫