বাংলাদেশ ০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

মিলাদ পড়ে ‘নির্বাচনী বিসমিল্লাহ’ দিয়ে প্রচারণা শুরু করলেন ওসমান হাদি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 165

ছবি:ওসমান হাদি

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। নির্বাচনী যাত্রার সূচনাকে তিনি নাম দিয়েছেন ‘নির্বাচনী বিসমিল্লাহ’। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে মিলাদ পড়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ওসমান হাদি লেখেন, “শুক্রবার বিকাল ৪টায় শাহবাগ জাদুঘরের সামনে আবহমান বাংলার মিলাদ পড়ে নির্বাচনী বিসমিল্লাহ করবো আমরা। তবারকে থাকবে ঐতিহ্যবাহী বাতাসা। আপনাদের সবাইকে দাওয়াত। আগামী সপ্তাহ শুধু আপনাদের পরামর্শ নোট করতে থাকবো।”

ফেসবুক পোস্টের সঙ্গে তিনি নিজের ছবি সম্বলিত একটি নির্বাচনী প্রচারণা কার্ডও যুক্ত করেন। সেখানে লেখা ছিল— “আধিপত্যবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে শরিফ ওসমান হাদি আপনাদের দোয়া ও পরামর্শ প্রত্যাশী।”

এদিকে, শুক্রবার দুপুরে দেওয়া আরেকটি পোস্টে হাদি শাহবাগে উপস্থিত থাকার ইঙ্গিত দেন। তিনি লেখেন, “আজ বিকাল ৪টায় শাহবাগে মিলাদ, গীত ও বাতাসার দাওয়াত।” সঙ্গে একটি সাদা হৃদয়ের ইমোজিও যুক্ত করেন তিনি।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর এক ফেসবুক পোস্টে তিনি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। সেখানে তিনি উল্লেখ করেন, ঢাকা-৮ আসনের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে তিনি প্রতিদিন বিকালে বিভিন্ন অলিগলিতে ঘুরবেন এবং ভোটারদের মতামত শুনবেন।

শরিফ ওসমান হাদি তার নির্বাচনী প্রচারণায় ধর্মীয় ও সাংস্কৃতিক আবহ মিশিয়ে নতুন ধরনের প্রচারণা কৌশল গ্রহণ করেছেন, যা ইতিমধ্যেই ভোটারদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

মিলাদ পড়ে ‘নির্বাচনী বিসমিল্লাহ’ দিয়ে প্রচারণা শুরু করলেন ওসমান হাদি

আপডেট সময় : ০৮:৫৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫