বাংলাদেশ ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

লংগদুতে নৌকাডুবির ঘটনায় এখনো নিখোঁজ নারী ও শিশুকে খুঁজছে উদ্ধারকারী দল

রাঙামাটিতে ঝড়ের কবলে নৌকা ডুবি, শিশুসহ দুইজনের মৃত্যু

ইনসাফ বিশ্ব ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 165

ছবি: রাঙ্গামাটি

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটির লংগদু উপজেলায় আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও দুজন এখনো নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গুলশাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এফআইডিসি টিলার বাসিন্দা আছর উদ্দিন স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বাজার থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ ঝড়ো বাতাসের কবলে পড়েন। নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে তলিয়ে গেলে স্থানীয় সেনা সদস্য ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে।

এ সময় আছর উদ্দিন ও তার মেয়ে সালমাকে জীবিত উদ্ধার করা হয়। পরে উদ্ধারকর্মীরা তার ৭ বছর বয়সী ছেলে রানার মরদেহ উদ্ধার করে। তবে তার স্ত্রী শিরিন আকতার ও ছোট ছেলে ৫ বছর বয়সী মাসুম এখনও নিখোঁজ রয়েছেন।

ঘটনার পর থেকে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা বলছেন, বর্ষা মৌসুমে হঠাৎ সৃষ্ট ঝড়ো বাতাসে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।

এদিকে নিহত ও নিখোঁজদের পরিবার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

লংগদুতে নৌকাডুবির ঘটনায় এখনো নিখোঁজ নারী ও শিশুকে খুঁজছে উদ্ধারকারী দল

রাঙামাটিতে ঝড়ের কবলে নৌকা ডুবি, শিশুসহ দুইজনের মৃত্যু

আপডেট সময় : ১০:০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫