বাংলাদেশ ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

রাজশাহী-চাঁপাই রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • / 402

ছবি: ইনসাফ বিশ্ব সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পরিবহন শ্রমিকদের মধ্যে বিরোধের কারণে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে সব বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকালে রাজশাহীর শ্রমিকরা শিরোইল বাস টার্মিনালে অবস্থান নিয়ে বাস চলাচল বন্ধ করে দেয়। ফলে দুই জেলার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

শ্রমিকদের দাবি, চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা রাজশাহীর আল-মাহি পরিবহনের চালক সাঈদ হাসানসহ বেশ কয়েকজন শ্রমিককে মারধর করেছে। ভুক্তভোগী সাঈদ জানান, শনিবার রাতে রাজশাহীর একটি বাসের শ্রমিকদের মারধর করা হলে রবিবার দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। এতে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা আর কোনো সহিংসতা করবে না বলে আশ্বাস দিয়েছিল। তবে সোমবার সকালে সাঈদ চাঁপাইনবাবগঞ্জে পৌঁছালে পুনরায় তাকে ও তার সহকর্মীদের মারধর করা হয়। এমনকি রাজশাহী হয়ে ঢাকাগামী বাসগুলোকেও বাধা দেওয়া হচ্ছে।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি জানান, শনিবারের ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে। শ্রমিকদের মারধরের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক নেতাদের সঙ্গে কথা হলেও সমাধান আসেনি। তিনি বলেন, “যাত্রীদের দুর্ভোগ ও সরকারের সুনামহানি না ঘটুক, আমরা চাই রাজশাহী থেকে গোদাগাড়ী পর্যন্ত বাস চালু রাখতে। তবে শ্রমিকদের দাবি, এতে তেলের খরচও উঠবে না।”

রাজশাহীর শ্রমিকরা চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনারের বিরুদ্ধেও অভিযোগ করেছেন, তার উস্কানিতেই এসব ঘটনা ঘটছে। আনোয়ারুল ইসলাম বলেন, “শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও মারামারি ঘটে, বিষয়টি মোবাইলে আলোচনা সম্ভব নয়।”

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

রাজশাহী-চাঁপাই রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

আপডেট সময় : ০৮:০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪