বাংলাদেশ ১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

লালমনিরহাটে শ্রমিক লীগ নেতা বুলেট হত্যায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • / 248
Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বুলেট হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম খানসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। বুধবার বিকেলে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আদিব আলী এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৫ সালের ২৮ জুন মহেন্দ্রনগরে একটি দরপত্র দাখিলের সময় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সংঘর্ষে বুলেটকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের বাবা এনামুল হক মাস্টার বাদী হয়ে ১১ জনকে আসামি করে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হলে দীর্ঘ শুনানি শেষে আদালত আমিনুল ইসলাম খান, বিপুল খান ও মজিদুল খান ওরফে মজিদুল চোরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করে, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এছাড়া, বাকী আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়।

আমিনুল ইসলাম খান সদর উপজেলার হারাটি ইউনিয়নের আওয়ামী লীগ সদস্য এবং তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ ১৭টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, রায় ঘোষণার সময় আদালতে হাজতে থাকা খালাসপ্রাপ্ত তিন আসামি উপস্থিত ছিলেন। তবে যাবজ্জীবন প্রাপ্ত তিনজন আসামি পলাতক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরো পড়ুন 

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

লালমনিরহাটে শ্রমিক লীগ নেতা বুলেট হত্যায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০১:১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪