বাংলাদেশ ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • / 224
Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতীতে তার বিরোধীদের সাহস থাকলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার কথা বলতেন। এখন তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমি আশা করি, শেখ হাসিনা দেশে এসে বিচারের মুখোমুখি হবেন।’

রোববার (২০ অক্টোবর) সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এছাড়াও তিনি বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে। প্রয়োজনে ইন্টারপোলের সাহায্যও নেওয়া হতে পারে।’

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে এনে সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ও বাতিল ঘোষণার আপিল বিভাগের রায়ও পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করা হয়েছে। এর ফলে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা এখন আবার ‘সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল’র হাতে ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের ১৮ নভেম্বরের মধ্যে ট্রাইবুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের জন্য ২০১০ সালে আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। সেই ট্রাইব্যুনালে জামায়াত ও বিএনপির শীর্ষ নেতাদের বিচার করা হয় এবং শাস্তি কার্যকর হয়। তবে, আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান এবং গণহত্যার ঘটনায় প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়। এই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে এবং শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে গণহত্যার বিচারের উদ্যোগ নেয়।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান

আপডেট সময় : ০৮:৫৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪