বাংলাদেশ ০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

অন্তর্বর্তীকালীন সরকারকে ফারুকের আহ্বান:

সময় থাকতে নির্বাচনের তারিখ ঘোষণা করুন

স্টাফ রিপোর্টার ইনসাফ বিশ্ব
  • আপডেট সময় : ১২:৫১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • / 233
Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছেন, এখনো সময় আছে, সঠিকভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। সভার মূল বিষয় ছিল ‘গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক মরহুম সাইফুদ্দিন আহমেদ মনিরের ভূমিকা।’

ফারুক বলেন, “অনেকে বাহানা করে সংস্কারের কথা বললেও নির্বাচনের তারিখ ঘোষণা জরুরি। একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হোক, যেখানে অভিজ্ঞ মানুষ দ্বারা দেশ পরিচালিত হবে। জনগণ এমন সংসদ চায়, যেখানে সংবিধান পরিবর্তন ও পরিবর্ধনের মাধ্যমে তাদের আশা পূর্ণ হবে।”

তিনি আরও বলেন, “এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের মনের আশা পূরণের জন্য এসেছে। কিন্তু যদি সংস্কারের নামে বিলম্ব করা হয় বা আবারও আওয়ামী লীগের অনুগামীরা ক্ষমতায় বসে, তাহলে আমাদেরকে রাস্তায় নামতে হবে। আমরা আর রাস্তায় নামতে চাই না। আমরা দেশের মানুষকে শান্তিতে রাখতে চাই, তাদের গণতন্ত্র ফেরত দিতে চাই। শেখ হাসিনার অনুগামীদের আমরা বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই না।”

সভায় সভাপতিত্ব করেন এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। এছাড়াও জাগপার (একাংশ) সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, এনডিপির চেয়ারম্যান কারী আবু তাহের, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এসএম শাহাদাত হোসেন, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন এনপিপির যুগ্ম মহাসচিব ফরিদ উদ্দিন।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

অন্তর্বর্তীকালীন সরকারকে ফারুকের আহ্বান:

সময় থাকতে নির্বাচনের তারিখ ঘোষণা করুন

আপডেট সময় : ১২:৫১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪