সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘ডানা’: উপকূলীয় অঞ্চলে সতর্কতা
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১১:৩৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
- / 206
বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে আজ রবিবার একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী বুধ বা বৃহস্পতিবারের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হবে ‘ডানা,’ যা কাতার-এর দেওয়া নাম।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে। যদি এটি পশ্চিমবঙ্গে আঘাত করে, তবে এর প্রভাব বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলেও দেখা যেতে পারে। তবে বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি কম শক্তিসম্পন্ন হতে পারে, তাই বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম।
আবহাওয়া অধিদপ্তর সকল উপকূলীয় এলাকাকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে, কারণ সাগরের অবস্থার দ্রুত পরিবর্তন হতে পারে। উপকূলীয় বাসিন্দাদের সতর্ক থাকার জন্য স্থানীয় প্রশাসন থেকেও নির্দেশনা দেওয়া হচ্ছে।
























