বাংলাদেশ ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

সাবেক বিমানমন্ত্রী ফারুক খান গ্রেফতার: ডিবির কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার ইনসাফ বিশ্ব
  • আপডেট সময় : ১০:০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • / 257
Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে র‍্যাবের অভিযানে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) রাতে ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে র‍্যাব থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেন। ফারুক খানকে গ্রেফতার করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা একাধিক মামলার প্রেক্ষিতে।

ফারুক খান গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব পান। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

সাবেক বিমানমন্ত্রী ফারুক খান গ্রেফতার: ডিবির কাছে হস্তান্তর

আপডেট সময় : ১০:০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪