বাংলাদেশ ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

হাসনাত আবদুল্লাহ: ফ্যাসিস্টরা ভারত-দুবাইয়ে বসে গুজব ছড়াচ্ছে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 332

ছবি: হাসনাত আবদুল্লাহ

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, ফ্যাসিস্টদের নেতারা ভারতে ও দুবাইয়ে পালিয়ে গিয়ে আরাম-আয়েশে দিন কাটাচ্ছে। অথচ পালানোর সময় তারা তাদের কর্মীদের সঙ্গে নেয়নি, যার ফলে কর্মীরা বাড়িতে থাকা পর্যন্ত নিরাপদ বোধ করছেন না। শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “বিএনপি-জামায়াত ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের নামে হাজারো মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ইমাম-আলেমদের ওপর নির্যাতন চালানো হয়েছে। এমনকি ঢাকায় ঘুম থেকে ওঠার পর জানতে পারি, চৌদ্দগ্রামে গাড়ি পোড়ানোর মামলার আসামি করা হয়েছে। ফ্যাসিবাদী শাসনামলে এমন অযৌক্তিক ও দমনমূলক কর্মকাণ্ডের মুখোমুখি হয়েছি আমরা।”

রাজনৈতিক বিভাজন দূর করার আহ্বান

মতবিনিময় সভায় হাসনাত আরও বলেন, “দেশে একটি রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে, যা থেকে ফায়দা লুটছে ভারতে পালিয়ে থাকা কিছু গোষ্ঠী। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই বিভাজন দূর করতে হবে জাতির স্বার্থে।”

নেতৃত্বের বিষয়ে তিনি বলেন, “নেতা হতে হবে জনমুখী, ক্ষমতালোভী নয়। জনগণের অধিকার কেড়ে নেওয়া বা জমি দখল করা নেতাদের সমর্থন করা ঠিক নয়। জনগণের কল্যাণে নিবেদিত নেতারাই জাতির জন্য প্রয়োজন।”

ভারতে পালিয়ে থাকার বিষয়ে প্রতিক্রিয়া

ভারতে পালিয়ে থাকা ব্যক্তিদের নিয়ে সমালোচনা করে হাসনাত বলেন, “কেউ কেউ ভারতে বসে গুজব ছড়াচ্ছে, আমরা নাকি পালিয়ে গেছি। অথচ আমরা নিজের বাড়িতে এসেছি। এটি কি পালিয়ে আসা হয়? যারা গুজব ছড়াচ্ছে, তারাই এখন ভারতে পালিয়ে রয়েছে এবং সেখান থেকে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এটি অত্যন্ত হাস্যকর।”

সভায় আরও যারা বক্তব্য রাখেন

ধামতী ইউনিয়ন ছাত্র প্রতিনিধি জাহিদুল বাবুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বুয়েট প্রফেসর খোরশেদ আলম, দেবিদ্বার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহ্তাদির যারিফ সিক্ত, নাগরিক কমিটির নাজমুল হাসান নাহিদ, মুজিবুর রহমান এবং আন্দোলনে আহত হাবিবুল্লাহ বাছির।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

হাসনাত আবদুল্লাহ: ফ্যাসিস্টরা ভারত-দুবাইয়ে বসে গুজব ছড়াচ্ছে

আপডেট সময় : ০৮:৩১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫