বাংলাদেশ ০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

৭ নভেম্বরের ছুটি পুনর্বহালের দাবি জানাল বিএনপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • / 217

ছবি: ইনসাফ বিশ্ব সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৭ নভেম্বরকে “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” হিসেবে পুনঃপ্রতিষ্ঠা এবং এই দিনটিতে সরকারি ছুটি পুনর্বহালের আহ্বান জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিএনপির একটি যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি তোলেন।

মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর একটি ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছিল। ওই সময় জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হয়, মুক্ত অর্থনীতি এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠিত হয়। তার মতে, এই দিনটি বাংলাদেশের আধিপত্যবাদের শৃঙ্খল ছিঁড়ে ফেলে স্বাধীনভাবে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি আরও উল্লেখ করেন, নতুন প্রজন্মের কাছে এই দিনটির গুরুত্ব তুলে ধরার জন্য জাতীয়ভাবে এর স্বীকৃতি প্রদান করা জরুরি। এদিনকে সরকারি ছুটি ঘোষণা করার দাবি জানানোর পাশাপাশি মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি করেন।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সভাপতিত্বে দলের একটি যৌথসভা অনুষ্ঠিত হয়, যেখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকসহ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের নেতৃবৃন্দ, ঢাকা বিভাগের মহানগর ও জেলা প্রতিনিধিরা, এবং কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

৭ নভেম্বরের ছুটি পুনর্বহালের দাবি জানাল বিএনপি

আপডেট সময় : ০৭:০০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪