আসছেন ব্রাজিলের সুপারস্টার ফুটবলার নেইমার জুনিয়র। আগামী বছরের (২০২৫) শুরুর দিকেই তিনি বাংলাদেশে পা রাখবেন। নেইমারের বাংলাদেশে আসার খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রবিন মিয়া, যিনি নেইমারের ঘনিষ্ঠ বন্ধু এবং দীর্ঘদিন ধরে তার সঙ্গে কাজ করছেন। রবিন জানিয়েছেন, বাংলাদেশের ভক্তদের প্রিয় তারকাকে কাছ থেকে দেখার সুযোগ করে দিতেই নেইমারকে আনা হচ্ছে।
ফুটবল প্রেমীদের মধ্যে মেসি, রোনালদো এবং নেইমারের ভক্তসংখ্যা প্রচুর। আর্জেন্টিনা-ব্রাজিলের জাতীয় দল কিংবা রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলো নিয়ে ভক্তদের উন্মাদনা সর্বদাই তুঙ্গে থাকে। বিশেষ করে, গত ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ব্যাপক সমর্থন বিশ্বব্যাপী আলোচিত হয়েছিল। এবার সেই ভক্তরা তাদের প্রিয় তারকা নেইমারকে সামনে থেকে দেখার সুযোগ পাচ্ছেন।
সম্প্রতি দেশের একটি টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে রবিন মিয়া জানান, ‘নেইমারের আসার ব্যাপারে দেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে আলোচনা সম্পন্ন হয়েছে। আশাকরি, ২০২৫ সালের শুরুতেই তাকে বাংলাদেশে নিয়ে আসতে পারব।’
, গত বছর ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো এবং আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজও বাংলাদেশ সফর করেছিলেন। তবে মার্টিনেজের সফরটি বিতর্কিত হয়, কারণ তিনি জনসাধারণের সঙ্গে দেখা করার সুযোগ দেননি। রবিন মিয়া বলেন, নেইমারের সফরে যেন এমন কোনো অসন্তোষ না হয়, সে ব্যাপারে তিনি বিশেষ গুরুত্ব দেবেন। ভক্তদের আবেগকে গুরুত্ব দিয়েই অনুষ্ঠান আয়োজন করা হবে।
রবিন আরও জানান, ‘আমি চাই নেইমারের এই সফরটি দেশের মানুষের আবেগের সঙ্গে একাত্ম হয়ে যাক। আমরা একটি চ্যারিটি ইভেন্টের আয়োজন করব, যদিও ১৬ কোটি মানুষের সবাই নেইমারের সঙ্গে দেখা করতে পারবে না, তবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব।
আরো পড়ুন