বাংলাদেশ ১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

শান্তিপূর্ণ দুর্গাপূজা বাধাগ্রস্তের চেষ্টা চলছে

খাগড়াছড়ির ঘটনার পেছনে প্রতিবেশী দেশের ইন্ধন: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 142

ছবি: সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, খাগড়াছড়িতে সাম্প্রতিক ঘটনার পেছনে প্রতিবেশী দেশ এবং ফ্যাসিবাদের দোসরদের ইন্ধন রয়েছে। তিনি বলেন, কিছু মহল ইচ্ছাকৃতভাবে দুর্গাপূজার সময় অশান্তি সৃষ্টি করতে চাইছে।

উপদেষ্টা আরও বলেন, “ভারত কিংবা ফ্যাসিস্টদের প্ররোচনায় খাগড়াছড়িতে এই ঘটনা ঘটানো হচ্ছে। তবে সরকার এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করেছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ইতোমধ্যেই ঘটনাস্থলে আছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।”

তিনি অভিযোগ করে বলেন, পাহাড়ের উপর থেকে কিছু সন্ত্রাসী গুলি চালিয়েছে। এসব অস্ত্র বাইরের দেশ থেকে পাচার হয়ে আসছে। এই সমস্যার সমাধানে সরকার কাজ করছে এবং সবার সহযোগিতা প্রয়োজন।

পর্যটকদের আটকে পড়ার প্রসঙ্গে তিনি জানান, “আটকে পড়া অধিকাংশ পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। বাকি পর্যটকদের নিরাপত্তার বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকা রাখছে এবং সরকার শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

শান্তিপূর্ণ দুর্গাপূজা বাধাগ্রস্তের চেষ্টা চলছে

খাগড়াছড়ির ঘটনার পেছনে প্রতিবেশী দেশের ইন্ধন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৪:১৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫