বাংলাদেশ ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

জাতীয়তাবাদী শক্তির ঐক্যেই গণতন্ত্র রক্ষার বার্তা

গুপ্ত স্বৈরাচারের পদধ্বনি: সতর্ক করলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 119

ছবি: তারেক রহমান

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি যদি ঐক্যবদ্ধ না হয়, তবে দেশে আবারও গুপ্ত স্বৈরাচারের আগমন ঘটতে পারে। তিনি মনে করেন, দেশ ও জনগণকে রক্ষার দায়িত্ব এখন সবার কাঁধে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশ পুনর্গঠনের ডাক

তারেক রহমান বলেন, “বাংলাদেশ আমাদের সবার ঘর। এই ঘরে ১৫-১৬ বছর ধরে ডাকাত পড়েছিল, জনগণ তাকে বিতাড়িত করেছে। এখন দেশ পুনর্গঠনের সময়।”

তিনি আরও বলেন, স্বাধীনতার পর এদেশে বারবার স্বৈরাচার ও একদলীয় শাসন মাথাচাড়া দিয়ে উঠেছে। কিন্তু জনগণের আন্দোলনের মুখে তা পরাজিত হয়েছে।

জনগণই বিএনপির শক্তি

নেতাকর্মীদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের জনগণের কাছে যেতে হবে। জনগণই বিএনপির শক্তির উৎস। সবার আগে বাংলাদেশ—এই অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে।”

নতুন নেতৃত্ব ঘোষণা

সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের শীর্ষস্থানীয় নেতারা।

শেষে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলী আক্কাস নতুন কমিটির নেতৃত্ব ঘোষণা করেন। সভাপতি নির্বাচিত হন জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ অন্যরা।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

জাতীয়তাবাদী শক্তির ঐক্যেই গণতন্ত্র রক্ষার বার্তা

গুপ্ত স্বৈরাচারের পদধ্বনি: সতর্ক করলেন তারেক রহমান

আপডেট সময় : ০৮:৩১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫