বাংলাদেশ ০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স তিন বছর করার উদ্যোগ

স্টাফ রিপোর্টার ইনসাফ বিশ্ব
  • আপডেট সময় : ১০:২৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 301

ছবি: জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছরের অনার্স কোর্সকে তিন বছরে রূপান্তর করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বাকি এক বছরে শিক্ষার্থীদের ডিপ্লোমা ও কারিগরি শিক্ষার সুযোগ দেওয়া হবে, যা কর্মসংস্থানে সহায়ক হবে।

রোববার (৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম। তিনি বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স তিন বছর করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, শিক্ষার্থীরা এক বছর ডিপ্লোমা করার সুযোগ পাবে, যা চাকরির বাজারে ব্যাপকভাবে গ্রহণযোগ্য হবে।”

তিনি আরও বলেন, “এই পরিবর্তনের ফলে শিক্ষার্থীরা দ্রুত কর্মসংস্থানের সুযোগ পাবে এবং উচ্চশিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নেও এগিয়ে যাবে। এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত হতে পারে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ইউজিসি সদস্য অধ্যাপক সাইদুর রহমান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কবিরুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ খান, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রাজ্জাক। সভার সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স তিন বছর করার উদ্যোগ

আপডেট সময় : ১০:২৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫