বাংলাদেশ ০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৪৮ জন

স্টাফ রিপোর্টার ইনসাফ বিশ্ব
  • আপডেট সময় : ০৮:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • / 368

ছবি: ইনসাফ বিশ্ব সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে এডিস মশার মাধ্যমে ছড়ানো ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬ জন। চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৭ জনে।

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৪৮ জন
ছবি: ইনসাফ বিশ্ব সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১,২৪৮ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে এই বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫৬ হাজার ৯১১ জন। এই তথ্য রোববার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন ঢাকা বিভাগে, একজন বরিশাল বিভাগে এবং একজন রংপুর বিভাগে ছিলেন।

আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ২৭৮ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে ভর্তি আছেন ১৬৭ জন। এছাড়াও ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ২৬০ জন, চট্টগ্রাম বিভাগে ২০৭ জন, খুলনা বিভাগে ১০৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫১ জন, বরিশাল বিভাগে ১৫১ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

উল্লেখ্য, গত বছর দেশে ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, যা এক বছরে ডেঙ্গুতে সর্বাধিক মৃত্যুর রেকর্ড। একই বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পৌঁছেছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জনে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৪৮ জন

আপডেট সময় : ০৮:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪