বাংলাদেশ ০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

জাতীয় নির্বাচনের আগে প্রধান উপদেষ্টার বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন শঙ্কা

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ: জয়নুল আবদিন ফারুকের প্রশ্ন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 148

ছবি: সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, জাতিসংঘ সফরে প্রধান উপদেষ্টা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন বক্তব্য দিয়েছেন, যা আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জনমনে অনিশ্চয়তা ও উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ সেনবাগ ফোরামের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফারুক বলেন, “প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে বলেছেন—অনেকে নাকি তাকে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকার অনুরোধ করেছেন। এমন বক্তব্য আসলে কী বার্তা বহন করে, সেটিই এখন প্রশ্ন। এতে জনগণের মধ্যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে সন্দেহ আরও গভীর হয়েছে।”

তিনি আরও বলেন, পাহাড়ে অশান্তি সৃষ্টি, দুর্গাপূজা ঘিরে অস্থিরতার পাঁয়তারা এবং রাজনৈতিক বিভাজনের পেছনে ষড়যন্ত্র রয়েছে। “এসব অস্থিতিশীলতার মূল শক্তি আওয়ামী লীগ ও ভারত,” দাবি করেন তিনি।

সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, “এক বছর তিন মাস ক্ষমতায় থেকেও হাজার হাজার কোটি টাকা পাচারের অর্থ ফিরিয়ে আনা যায়নি। ব্যাংক খাতের সংকট কেনো কাটছে না—এ প্রশ্নও রয়ে গেছে।”

তিনি প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন, “আমরা এখনো আপনাকে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে দেখি। কিন্তু যদি বলেন, জনগণ আপনাকে আরও পাঁচ বছর ক্ষমতায় রাখবে, তবে প্রশ্ন উঠবে—এই পাঁচ বছরও কি গত এক বছরের মতো চলবে?”

সভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ সেনবাগ ফোরামের সভাপতি লায়ন এবি এম ফারুক। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন সেলিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

জাতীয় নির্বাচনের আগে প্রধান উপদেষ্টার বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন শঙ্কা

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ: জয়নুল আবদিন ফারুকের প্রশ্ন

আপডেট সময় : ০৪:৩১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫