বাংলাদেশ ১০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

পাকশীতে দ্বিতীয় হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণের অনুমোদন: রেল সচিবের ঘোষণা

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • / 394
Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীর পাকশী পদ্মা নদীর ওপর দ্বিতীয় হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৩ অক্টোবর) সকালে পাকশীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব আব্দুল বাকি এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম বৈঠকেই দ্বিতীয় হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা।

রেল সচিব আরও জানান, রেলের অনুমোদিত জনবল কাঠামোতে ৪৭,৫০০ জনবল থাকা দরকার হলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ২২,০০০ জন। নতুন সরকার গঠনের পর, এই অর্ধেক জনবল নিয়ে রেল বিভাগকে আধুনিক করার চেষ্টা চলছে। ঈশ্বরদীতে সাম্প্রতিক সময়ে আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন এবং স্থানীয়দের দাবির বিষয়ে সচিব বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। এছাড়া সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনকে লাভজনক করার জন্য সিরাজগঞ্জ স্টেশনের পরিবর্তে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে ট্রেন চলাচলের প্রস্তাবও বিবেচনা করা হচ্ছে।

রেল সচিব এর আগে ঈশ্বরদীতে দেশের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে ডিজেল লোকোমোটিভ রানিং সেড, রেলওয়ে ক্যারেজ, ঈশ্বরদী জংশন স্টেশনসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। তিনি পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয়ে পশ্চিমাঞ্চল রেলের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন।

এসময় উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম, রাজশাহীর চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আহসান উল্লাহ ভূঁইয়া, প্রধান প্রকৌশলী আসাদুল হক, পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ্ সূফি নূর মোহাম্মদ, ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন এবং ঈশ্বরদী জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট মহিউল ইসলাম।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

পাকশীতে দ্বিতীয় হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণের অনুমোদন: রেল সচিবের ঘোষণা

আপডেট সময় : ০৮:৪২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪