মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গোলাগুলি, আহত ৩
- আপডেট সময় : ০৪:০০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / 229
রাজধানী ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক কিশোরসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত কিশোরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, জেনেভা ক্যাম্পে ‘বনিয়া সোহেল’ এবং ‘পারমনু’ নামে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ মো. আমিন এবং কিশোর মো. রহমতসহ তিনজন আহত হন। বর্তমানে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক।
আহত কিশোর রহমতের ভাই হাম্মদ মুরাদ গণমাধ্যমে জানান, শনিবার বিকেলে বাসা থেকে পানি আনতে বের হলে রহমত গোলাগুলির মধ্যে পড়ে যায় এবং তার পেটের নিচে গুলি লাগে। পরে প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উল্লেখ্য, এর আগে গত ১৬ অক্টোবর জেনেভা ক্যাম্পে আরেকটি গোলাগুলির ঘটনায় রেস্তোরাঁ কর্মী মো. শানেমাজ (৩৮) নিহত হন। এর আগে জেনেভা ক্যাম্পের পাশেই গুলিবিদ্ধ হয়ে মো. সনু (৩০) নামে একজনের মৃত্যু ঘটে।
আরো পড়ুন















