বাংলাদেশ ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

লক্ষীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • / 421

ছবি: ইনসাফ বিশ্ব সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোববার (২৭ অক্টোবর) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ১ নম্বর চণ্ডীপুর গ্রামে অটোচার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর করুণ মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন রিকশাচালক সকির আহমেদ (৫২) ও তার স্ত্রী শাহনাজ বেগম সানু (৩৫)।

সূত্রে জানা যায়, সকির আহমেদ তার বাসার সামনে টিনের ঘরে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতেন। এদিন সকালে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুতের তারে পেঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি। স্বামীকে বাঁচাতে গিয়ে শাহনাজও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি অসতর্কতার কারণে ঘটেছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দুটি হস্তান্তর করা হয়।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৯:০৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪