বাংলাদেশ ১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ, হাইকোর্টের রায় বহাল

স্টাফ রিপোর্টার ইনসাফ বিশ্ব
  • আপডেট সময় : ০২:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • / 198
Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বহুল আলোচিত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদন নিষ্পত্তি হয়েছে। এর ফলে বিচারপতিদের অপসারণের ক্ষমতা এখন থেকে আবারও সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের অধীনে ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। রবিবার (২০ অক্টোবর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, এবং রিটকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অংশ নেন।

এর আগে, ১৫ আগস্ট আপিল বিভাগ জানায় যে, বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে আনা ষোড়শ সংশোধনী অবৈধ করে দেওয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শুনবেন। অক্টোবরের শেষ সপ্তাহে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদনের ওপর শুনানি হবে বলে জানানো হয়।

১৯৭২ সালের সংবিধানের মূল খসড়ায় বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ছিল। কিন্তু ১৯৭৫ সালের ২৪ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে এ ক্ষমতা রাষ্ট্রপতির হাতে স্থানান্তর করা হয়। পরে জিয়াউর রহমানের শাসনামলে পঞ্চম সংশোধনীর মাধ্যমে বিচারকদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের হাতে দেওয়া হয়।

২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর ষোড়শ সংশোধনীতে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের ক্ষমতা বাতিল করে বিচারকদের অপসারণের ক্ষমতা আবারও সংসদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। একই বছরের ৫ নভেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০১৬ সালের ৫ মে হাইকোর্টের বিশেষ বেঞ্চ এই সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দেন।

২০১৭ সালের ৩ জুলাই আপিল বিভাগের চূড়ান্ত রায়ে হাইকোর্টের রায় বহাল রাখা হয়। এরপর, রাষ্ট্রপক্ষ রিভিউ আবেদন করে যা অবশেষে ২০২৪ সালের ২০ অক্টোবর নিষ্পত্তি হয়।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ, হাইকোর্টের রায় বহাল

আপডেট সময় : ০২:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪