বাংলাদেশ ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

ট্রাইব্যুনাল রায় বাস্তবায়নে সরকারের অঙ্গীকার

অনলাইন ডেস্ক | ইনসাফ বিশ্ব
  • আপডেট সময় : ০৭:৩০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / 68

ছবি : সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল পুলিশ লাইন্স মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ট্রাইব্যুনাল যে রায়ই দিক, তা যথাযথভাবে কার্যকর করা হবে। তিনি জানান, আদালতের রায়ের প্রতি জনগণ আস্থা রাখে এবং রায় কার্যকরে সরকার সম্পূর্ণ প্রস্তুত।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটের ওপর সন্তোষজনক। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে। তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, উন্মুক্ত ও উৎসবমুখর করতে মাঠ প্রশাসনকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন শুধু প্রশাসনের ওপর নির্ভর করে না; এর সঙ্গে জড়িত নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও জনগণ। জনগণ নির্বাচনের প্রতি আগ্রহী হলে কাউকেই তাদের পথে দাঁড় করানো সম্ভব নয়।

তিনি আরও জানান, বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নির্বাচনমুখী হয়েছে এবং দলীয় প্রার্থী ঘোষণা করেছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

বৈঠকে বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদসহ মাঠ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

ট্রাইব্যুনাল রায় বাস্তবায়নে সরকারের অঙ্গীকার

আপডেট সময় : ০৭:৩০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫