বাংলাদেশ ০৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

১০৩ তম আন্তর্জাতিক সমবায় দিবস ফরিদপুরে পালিত

স্টাফ রিপোর্টার ইনসাফ বিশ্ব
  • আপডেট সময় : ০৪:২৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 324

ছবি: এ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“সমবায় উন্নত বিশ্বের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন পরিচালনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস ২০২৫। এ উপলক্ষে ফরিদপুর জেলা সমবায় ইউনিয়নের উদ্যোগে আজ শনিবার (৫ জুলাই ২০২৫) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর মোহাম্মদ মামুন, অধ্যক্ষ (উপ-নিবন্ধক), আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, ফরিদপুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোর. জহিরুল ইসলাম, ফরিদপুর জেলা সমবায় কর্মকর্তা।

আরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী, সাবেক সভাপতি, ফরিদপুর জেলা সমবায় ইউনিয়ন এবং সাবেক চেয়ারম্যান, ফরিদপুর কেন্দ্রীয় সময় ব্যাংক লিমিটেড, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত সমবায় ব্যক্তিত্ব অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, তিনি বলেন আমি ও মো. শাজাহান মোল্লা ভাই আমাদের বয়স হয়েছে আমরা কোন পদ চাই না সমবায় কে এগিয়ে নিতে চাই, আমাদের ডাকলে সব সময় পাশে পাবেন। সমবায়ের নেতারাই, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, জাতীয় সংসদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এমন নজীর আছে অনেক, ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন:

জনাব মো. শাজাহান মোল্লা, সাবেক সভাপতি, ফরিদপুর জেলা সমবায় ইউনিয়ন এবং ফরিদপুর কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড,

জনাব মুজিবুর রহমান মুজিব, সহ-সভাপতি, জেলা সমবায় ইউনিয়ন,

জনাব ফারুক হোসেন, পরিচালক, জেলা সমবায় ইউনিয়ন ও প্রতিষ্ঠাতা ও সভাপতি শতনীড় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড

জাহাঙ্গীর হোসেন, পরিচালক, জেলা সমবায় ইউনিয়ন ও সাবেক সাধারণ সম্পাদক, শতনীড় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড,

জনাব আব্দুর রহমান লাল্টু, পরিচালক, জেলা সমবায় ইউনিয়ন ও সম্পাদক একতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড

জনাব ইয়ার মোহাম্মদ দুদু, পরিচালক, জেলা সমবায় ইউনিয়ন,

প্রকৌশলী ইমরান হোসেন, সভাপতি, সমমনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড

মো. জাহিদুল ইসলাম, সভাপতি, কানাইপুর ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড

সালমা খানম, সভাপতি, চৈতি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা সমবায় ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মো. ওমর আলী শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সমবায় ইউনিয়নের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, জেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

বক্তারা বলেন, সমবায় একটি প্রাচীন ও পরীক্ষিত অর্থনৈতিক মডেল, যা সমাজের সকল শ্রেণির মানুষের অন্তর্ভুক্তি নিশ্চিত করে এবং অর্থনৈতিক মুক্তির একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করে। তারা আরও বলেন, টেকসই উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে সমবায়ের গুরুত্ব অপরিসীম। বক্তারা প্রতিপাদ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনায় বক্তারা সমবায় আন্দোলনের ইতিহাস, সমসাময়িক চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সমবায়ের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মাঝে শুভেচ্ছা বিনিময় এবং সমবায় কার্যক্রমে অবদান রাখা সংগঠন ও ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।

ফরিদপুর জেলা সমবায় ইউনিয়নের এই আয়োজনটি তথ্যবহুল, প্রাণবন্ত ও সকলে অংশগ্রহণে একটি সফল আয়োজন হিসেবে প্রশংসিত হয়।

আরো পড়ুন 

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

১০৩ তম আন্তর্জাতিক সমবায় দিবস ফরিদপুরে পালিত

আপডেট সময় : ০৪:২৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫