বাংলাদেশ ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

ফরিদপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • / 264

ছবি: ইনসাফ বিশ্ব

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে শোভাযাত্রা, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল “সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”।

ফরিদপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন
ছবি: ইনসাফ বিশ্ব

সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে ফিরে আসে।

ফরিদপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় অফিসার আলম হোসেন, আর প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছীন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন, আঞ্চলিক সমবায় শিক্ষায়তনের অধ্যক্ষ নূর মোহাম্মদ মামুনসহ বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। বক্তাদের মধ্যে ছিলেন ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমবায়ী অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, শতনীড় মাল্টিপারপাস কোঅপারেটিভ সমবায় সমিতির নির্বাহী পরিচালক জাহাঙ্গীর হোসেন, নীল স্বপ্ন সমবায় সমিতির সভাপতি নাজিম উদ্দিন লেলিন, ইভা মাল্টিপারপাস সমবায় সমিতির সভাপতি অরূপ চক্রবর্তী, এবং চৈতি বহুমুখী সমবায় সমিতির সভাপতি সালমা খানম। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

বক্তারা সমবায়ের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দারিদ্র্য ও ক্ষুধা দূর করতে সমবায়ীরা একযোগে কাজ করলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমবায়ের বিকল্প নেই বলে বক্তারা উল্লেখ করেন। তারা আরও বলেন, সমবায় সমিতিগুলো বাজার ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সহায়ক হতে পারে।

আলোচনা সভার দ্বিতীয় পর্বে সমবায়ে অবদানের জন্য তিনটি প্রতিষ্ঠান ও তিনজন সফল সমবায়ীকে পুরস্কৃত করা হয়।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

ফরিদপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আপডেট সময় : ০৪:৩৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪