বাংলাদেশ ১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

মির্জা ফখরুলের মন্তব্য: ‘হাছান মাহমুদের বক্তব্য ভূতের মুখে রামনাম’

স্টাফ রিপোর্টার ইনসাফ বিশ্ব
  • আপডেট সময় : ০৮:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • / 160

ছবি: ইনসাফ বিশ্ব

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষমতাচ্যুত সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সম্প্রতি গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে যে মন্তব্য করেছেন, তা সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটি ‘ভূতের মুখে রামনাম’। তিনি আরও জানান, আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা মানুষ বিশ্বাস করে না।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে আওয়ামী শাসনের পতন ঘটে, শেখ হাসিনা এবং দলের অনেক শীর্ষ নেতা দেশ ছেড়ে পালিয়ে যান এবং কিছু নেতা গ্রেপ্তার হন। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের হাছান মাহমুদ যখন বিএনপির সঙ্গে কাজ করতে আগ্রহ দেখাচ্ছেন, তখন অনেকেই মনে করছেন, দলটির অভ্যন্তরে এমন চিন্তাধারা থাকতে পারে। তবে বিএনপি নেতারা এ ধরনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন।

লন্ডনভিত্তিক ‘চ্যানেল এস’-এ সম্প্রতি হাছান মাহমুদের একটি সাক্ষাৎকার প্রচারিত হয়, যা পরে দেশের কয়েকটি পত্রিকা ও অনলাইনে প্রকাশিত হয়। সেখানে তিনি স্বীকার করেন, বিএনপিকে নির্বাচনে আনতে না পারা আওয়ামী লীগের বড় রাজনৈতিক ভুল ছিল। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে কাজ করতে আওয়ামী লীগ আগ্রহী বলে মন্তব্য করেন। তিনি এমনকি বিএনপির বর্তমান অবস্থানের সঙ্গেও অনেক ক্ষেত্রে সহমত পোষণ করেন।

এই বিষয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “ভূতের মুখে রামনাম। আমরা আগেও বলেছি, এখনো বলছি—তারা (আওয়ামী লীগ) গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে। এ কথা শুনলে ঘোড়াও হাসবে।” ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য জনগণ আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়েছে। তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।

প্রসঙ্গত, শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনের পর হাছান মাহমুদ আত্মগোপনে চলে যান। এদিকে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন বলে গুঞ্জনও ছড়ায়, তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

মির্জা ফখরুলের মন্তব্য: ‘হাছান মাহমুদের বক্তব্য ভূতের মুখে রামনাম’

আপডেট সময় : ০৮:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪