বাংলাদেশ ০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

প্রিয় বন্ধু ট্রাম্পকে অভিনন্দন জানালেন মোদি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • / 243

ছবি: ইনসাফ বিশ্ব সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ভূমিধস জয়ের পথে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সমর্থকদের উদ্দেশে তিনি এই সাফল্যের পর বক্তব্য দিয়েছেন। ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী, ট্রাম্প ইতোমধ্যে ২৭৭টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন, যেখানে কমলার রয়েছে ২২৬ ভোট। এই প্রেক্ষাপটে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে মোদি লিখেছেন, “ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য আমার বন্ধু ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন।” মোদি তার আগের মেয়াদে ট্রাম্পের সাফল্যের প্রশংসা করেন এবং ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্বের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “আমরা একসঙ্গে ভারত-মার্কিন সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং আমাদের জনগণের উন্নতি, বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য কাজ করতে আগ্রহী।”

ট্রাম্প-মোদি ঘনিষ্ঠ বন্ধুত্বের বিষয়টি আগে থেকেই আলোচিত। কিছুদিন আগেও এক্সে মোদিকে নিজের ভালো বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন ট্রাম্প।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

প্রিয় বন্ধু ট্রাম্পকে অভিনন্দন জানালেন মোদি

আপডেট সময় : ০৩:১৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪