বাংলাদেশ ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • / 315

ছবি: ইনসাফ বিশ্ব সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তাহজীব আলম সিদ্দিকীকে র‌্যাবের একটি দল গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানিয়েছেন, ঝিনাইদহ সদর থানায় হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় তাহজীব আলমকে সাভারের নবীনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ঝিনাইদহে জামায়াতে ইসলামির কর্মী আবদুস সালাম হত্যার ঘটনায় ১১ বছর পর গত ২৭ আগস্ট একটি মামলা দায়ের করা হয়। মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, তাহজীব আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগের ২৭০ জনকে আসামি করা হয়েছে। নিহত আবদুস সালামের শ্বশুর ও কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

তাহজীব আলম সিদ্দিকী ২০১৪ সালে ঝিনাইদহ-২ আসন (সদর আংশিক ও হরিণাকুণ্ডু উপজেলা) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে পুনরায় নির্বাচিত হন। তাহজীবের বাবা নূরে আলম সিদ্দিকীও ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও স্বতন্ত্র সংসদ সদস্য।

উল্লেখ্য, তাহজীব আলম সিদ্দিকী ডোরিন পাওয়ার লিমিটেডের মালিক। এই প্রতিষ্ঠানটি মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ‘মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড’ নামে চুক্তি পায়। নির্মাণ চলাকালীন সময়ে ধলেশ্বরী নদীর প্রবাহ বিঘ্নিত করার অভিযোগে প্রতিষ্ঠানটি সমালোচনার মুখে পড়ে।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৩০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪