বাংলাদেশ ০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

রিমান্ড শেষে কারাগারে সাবেক ইসি সচিব হেলালুদ্দীন

স্টাফ রিপোর্টার ইনসাফ বিশ্ব
  • আপডেট সময় : ০৮:২৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • / 229

ছবি: ইনসাফ বিশ্ব সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চার দিনের রিমান্ড শেষে নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) তাকে আদালতে হাজির করলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক এ আদেশ দেন।

গত ২৩ অক্টোবর চট্টগ্রাম থেকে সাবেক ইসি সচিব হেলালুদ্দীনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতে হস্তান্তর করা হলে ২০২২ সালের ৭ ডিসেম্বর পল্টনে বিএনপি কর্মী মকবুল নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২৫ অক্টোবর আদালত তাকে চার দিনের রিমান্ডে মঞ্জুর করেন।

রিমান্ড শেষে আজ মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান তাকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন জানান। তিনি জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং অন্যান্য আসামিদের তথ্যের সঙ্গে তা যাচাই করা হচ্ছে।

অন্যদিকে, হেলালুদ্দীনের আইনজীবী দাবি করেন, তার মক্কেলকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় ফাঁসানো হয়েছে। তিনি প্রথম শ্রেণীর ডিভিশনসহ তার জামিনের আবেদন করেন।

বিচারক জামিন আবেদন নাকচ করে কারাগার কোড অনুযায়ী সাবেক সচিবকে প্রথম শ্রেণীর ডিভিশন দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর মাহফুজার রহমান নামে এক বিএনপিকর্মী পল্টন মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা ৭০০ জনের বিরুদ্ধে এই মামলা করেন।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

রিমান্ড শেষে কারাগারে সাবেক ইসি সচিব হেলালুদ্দীন

আপডেট সময় : ০৮:২৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪