বাংলাদেশ ০৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ ২৪ ঘণ্টায় আটক ৬৫ জন

গাজীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 324

ছবি: ইনসাফ বিশ্ব

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরসহ দেশব্যাপী চালানো ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গাজীপুর জেলা থেকে ৬৫ জনকে আটক করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতভর এই বিশেষ অভিযান পরিচালনা করে গাজীপুর জেলা ও মহানগর পুলিশ, সেনাবাহিনী, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের তথ্য অনুযায়ী, জেলার শ্রীপুর, কালীগঞ্জ, কাপাসিয়া, কালিয়াকৈর ও জয়দেবপুর থানার অভিযানে ৪০ জন আটক হয়েছেন। গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, আটককৃতরা সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

এছাড়া, গাজীপুর মহানগরীর আটটি থানার মধ্যে সাতটি থানায় ২৫ জনকে আটক করা হয়েছে। টঙ্গী পূর্ব ও পূবাইল থানায় একজন করে ২ জন, গাছা থানায় ৫ জন, বাসন থানায় ৮ জন, কোনাবাড়ি থানায় ২ জন, সদর থানায় ৪ জন এবং কাশিমপুর থানায় ৪ জনকে আটক করা হয়েছে।

গাজীপুরের উপ-কমিশনার (উত্তর) রিয়াজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, রোববার (৯ ফেব্রুয়ারি) পর্যন্ত মহানগর এলাকা থেকে ২৫ জন আটকের তথ্য নিশ্চিত হয়েছে।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ ২৪ ঘণ্টায় আটক ৬৫ জন

আপডেট সময় : ০৫:০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫