বাংলাদেশ ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

কালাইয়ে বিএনপির ৩১ দফা রূপরেখা নিয়ে মতবিনিময় ও উন্নয়ন সমাবেশ

সুমন মন্ডল, জয়পুরহাট প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 99

ছবি: মতবিনিময় সভা

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার আলোকে জয়পুরহাট জেলার কালাই উপজেলায় এক মতবিনিময় ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় কালাই উপজেলার সাবেক মেম্বার মৃত আশরাফ আলীর চাতালে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডিসি ও সাবেক সচিব প্রজ্ঞাবান বিএনপি নেতা আব্দুল বারি। বিশেষ অতিথি ছিলেন জননেতা মওদুদ আলম সরকার, যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি কালাই জয়পুরহাট এবং সাজ্জুদুল হক।

সভাপতিত্ব করেন আলহাজ্ব বাদেশ আলি মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন রেজ্জাকুল ইসলাম, ফিরোজ কবির, গাজিউল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন ও নওফেল ইসলামসহ কালাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

প্রধান অতিথি আব্দুল বারি বলেন, “৩১ দফা রূপরেখার আলোকে রাষ্ট্র কাঠামো গঠন করা হলে জয়পুরহাট-২ আসনে ব্যাপক উন্নয়ন হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা পাবে।”

তিনি আরও বলেন, “আমি যদি বিএনপি নমিনেশন পাই এবং নির্বাচিত হই, তবে এই ৩১ দফার মাধ্যমে— জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে এবং প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

কালাইয়ে বিএনপির ৩১ দফা রূপরেখা নিয়ে মতবিনিময় ও উন্নয়ন সমাবেশ

আপডেট সময় : ০৯:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫