বাংলাদেশ ০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

কোনো ষড়যন্ত্রই নির্বাচন ঠেকাতে পারবে না: নাটোরে দুলু

মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:২০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / 130

ছবি: দুলু

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন কোনো ষড়যন্ত্র বা চক্রান্তই ঠেকিয়ে রাখতে পারবে না।
তিনি বলেন, “এই দেশের জনগণ সব ষড়যন্ত্রকে রুখে দেবে ইনশাল্লাহ।”

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের তেলকুপি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

দুলু আরও বলেন, “আমরা সামনে যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, তা জনগণের অংশগ্রহণে হবে। এ দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে চায়, তাই সবাইকে সজাগ থাকতে হবে।”

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, এছাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আকবর মিয়াজী ও সাবেক সাধারণ সম্পাদক বাবর আলী ভূঁইয়াসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

কোনো ষড়যন্ত্রই নির্বাচন ঠেকাতে পারবে না: নাটোরে দুলু

আপডেট সময় : ১১:২০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫