বাংলাদেশ ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

৩১ দফা বাস্তবায়নে বাগাতিপাড়ায় ডা. রাজনের গণসংযোগ ও সভা

মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:৪৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / 104

ছবি: ডা. রাজন

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী, বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রয়াত মন্ত্রী ফজলুর রহমানের পুত্র ডা. ইয়াসির আরশাদ রাজন গণসংযোগ ও আলোচনা সভা করেছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে এই গণসংযোগ এবং স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডা. রাজন বলেন, “বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির ৩১ দফা দেশের মানুষকে একটি কল্যাণরাষ্ট্র উপহার দেবে।”

গণসংযোগ ও সভায় উপস্থিত ছিলেন নাটোর জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মাজেদুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ দুলাল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনছার আলী মন্ডল, ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানাসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

৩১ দফা বাস্তবায়নে বাগাতিপাড়ায় ডা. রাজনের গণসংযোগ ও সভা

আপডেট সময় : ১১:৪৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫