বাংলাদেশ ১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

কালাইয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 79

ছবি: পথসভা

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলায় লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলার হাতিয়র গ্রামে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। এতে আহম্মেদাবাদ, কালাই ও পার্শ্ববর্তী এলাকার নেতাকর্মীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব ও বিএনপি নেতা জনাব মোঃ আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মৌদুদ আলম সরকার, যুগ্ম আহবায়ক, কালাই উপজেলা বিএনপি। সভাপতিত্ব করেন জনাব মোঃ মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক, আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপি।

সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ বজলুর রহমান ও জনাব আবু বাসার মোঃ আঃ রউফ চঞ্চল। সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন জনাব মোঃ এনায়েত মওলা সবুজ, সাবেক সাধারণ সম্পাদক, কালাই থানা ছাত্রদল।

কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল বিএনপির ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরা, দলীয় আদর্শ প্রচার ও গণসংযোগ বৃদ্ধি করা। স্থানীয় নেতাকর্মীরা জানান, এ ধরনের কর্মসূচি মাঠপর্যায়ে দলের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং জনগণের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি করবে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

কালাইয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা

আপডেট সময় : ০৮:০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫