বাংলাদেশ ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

নাটোরে ভূমি অফিসের রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / 78

ছবি: সরকারি রাস্তা দখল করে দোকান ও বাড়ি নির্মাণ

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের লালপুরে কদিমচিলান ভূমি অফিসের সরকারি জায়গার একমাত্র রাস্তা দখল করে অনুমোদন ছাড়াই বাড়ি ও দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে কদিমচিলান গ্রামের মজিরউদ্দিনের ছেলে সানোয়ার হোসেন (সানা, ৪৫) কদিমচিলান বাজার সংলগ্ন ভূমি অফিসের সরকারি ১নং খতিয়ানভুক্ত ৪০১ নং দাগের জায়গায় তিনটি দোকানঘর নির্মাণ করেন। একই দাগে গ্রামের আরেক ব্যক্তি রান্টু (৪৫) দুই কক্ষবিশিষ্ট টিনশেড বাড়ি নির্মাণ করেছেন।

ভূমি অফিসের কর্মকর্তারা নিষেধ করলেও তারা নির্মাণকাজ বন্ধ করেননি বলে জানা গেছে। সানোয়ার হোসেন জানান, “আমি আমার জায়গায় দোকান নির্মাণ করেছি,” তবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। অন্যদিকে রান্টু বলেন, “আমরা নিজেদের দখলে থাকা জায়গায় ঘর তুলেছি।”

পার্শ্ববর্তী জমির মালিক হারুনুর রশিদ বলেন, “এটি ভূমি অফিসে যাওয়ার একমাত্র রাস্তা। প্রভাব খাটিয়ে সরকারি রাস্তা দখল করে সানা ও রান্টু দোকান ও টিনশেড বাড়ি তুলেছেন। ইউএনও অফিসে মৌখিক অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।”

তিনি আরও জানান, “এই রাস্তা দখলমুক্ত হলে শুধু ভূমি অফিস নয়, আশপাশের সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাইস্কুলের শিক্ষার্থীরাও উপকৃত হবে।”

কদিমচিলান ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মিনহাজুল আবেদীন বলেন, “রান্টু ও সানোয়ার হোসেন সরকারি রাস্তা দখল করে দোকানঘর নির্মাণ করেছেন। উপজেলা ভূমি অফিস থেকে নোটিশ পাঠানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। সার্ভেয়ারের মাধ্যমে সীমানা নির্ধারণ করা হলেও বিষয়টি উপেক্ষা করেছেন তারা।”

লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান বলেন, “এসিল্যান্ড ইতোমধ্যে স্থাপনা সরানোর জন্য নোটিশ পাঠিয়েছে। নোটিশ পাওয়ার পরও যদি তারা স্থাপনা না সরায়, তাহলে ভূমি আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

নাটোরে ভূমি অফিসের রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

আপডেট সময় : ০৫:০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫