বাংলাদেশ ০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

লালপুরে নারীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক আহ্বান পুতুলের

মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / 120

ছবি: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের লালপুরে নারীর জাগরণের অঙ্গীকারে একত্রিত হলো হাজারো নারী।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত “নারীর দীপ্ত পথ চলায় পথ খুঁজে পাবে বাংলাদেশ, হাতে হাত রেখে শপথ করি, নতুন বাংলাদেশ গড়ি”— এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত নারী জাগরণ মঞ্চে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের অন্যতম সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

তিনি বলেন, “যে দেশে ৫০ শতাংশ নারী ভোটার, সে দেশকে এগিয়ে নিতে নারীর অংশগ্রহণ অপরিহার্য। এখানে উপস্থিত হাজারো নারী জানিয়ে দিচ্ছে—তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার নতুন বাংলাদেশ গড়তে তারা প্রস্তুত।”

ব্যারিস্টার পুতুল আরও বলেন, “প্রতিটি ধর্মে নারীদের সম্মানজনক স্থানে রাখা হয়েছে। কিন্তু আজও তারা ন্যায্য মর্যাদা থেকে বঞ্চিত। নারীরা যেমন সমাজ ও দেশ গড়তে পারে, তেমনি ধ্বংসও করতে পারে। খালেদা জিয়া যেমন দেশকে এগিয়ে নিয়েছেন, তেমনি শেখ হাসিনা দেশকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন।”

তিনি ঘোষণা দেন, “বিএনপি ক্ষমতায় এলে নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে নারীরা সামাজিক সুরক্ষা, কৃষকরা ন্যায্যমূল্য ও ব্যাংক লোন, আর সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবে।”

জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীসহ হাজারো নারী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

লালপুরে নারীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক আহ্বান পুতুলের

আপডেট সময় : ০৭:৩২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫