বাংলাদেশ ০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

বিএনপি ক্ষমতায় এলে ১ কোটি যুবকের কর্মসংস্থান

মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / 105

ছবি: জনসভা

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেছেন, গত ১৬ বছর বাংলাদেশে মানুষের জন্য ন্যায়বিচার ছিল না। একটি ভোটবিহীন ও অকার্যকর সংসদ নির্বাচন করে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল।

তিনি বলেন, গণতন্ত্র ও মানুষের বাকস্বাধীনতা স্তব্ধ করে রাখা হয়েছিল। এই ১৬ বছরে তারেক রহমান সেই গণতন্ত্র উদ্ধারে নিরলস সংগ্রাম করেছেন। তিনি বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদের আগ্রাসন থেকে মুক্ত করতে নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

নূরুল ইসলাম নয়ন আরও বলেন, গত ১৬ বছর যুবকদের চাকরি দেওয়া হয়নি। বিএনপি ক্ষমতায় গেলে মেধার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করা হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নাটোরের ভবানীগঞ্জ মোড়ে জেলা যুবদলের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম।
সমাবেশটি জনসমুদ্রে রূপ নেয়। নাটোরের প্রতিটি উপজেলা থেকে মিছিলসহ স্লোগানে মুখরিত হয়ে ওঠে নাটোরের অলিগলি।

সবার মুখে ধ্বনি শোনা যায়— “দুলু ভাই ভয় নাই, আমরা আছি তোমার সাথে।”

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

বিএনপি ক্ষমতায় এলে ১ কোটি যুবকের কর্মসংস্থান

আপডেট সময় : ০৭:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫